1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শেরপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শেরপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর পৌর শহরের উপজেলা পরিষদের সামনে গত শুক্রবার রাতে বাস চাপায় এনজিও কর্মী দিলীপ কুমার রায় (৩৫) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
জানা যায়, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গাড়িবাকসি গ্রামের তারাপদ রায়ের ছেলে দিলীপ কুমার সিরাজগঞ্জ জেলার উদ্দিপন নামের একটি এনজিওতে চাকুরি করেন। ঈদের ছুটি শেষে গত শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম থেকে মোটর সাইকেল নিয়ে কর্মস্থলে ফিরছিলেন। এ সময় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের উপজেলা পরিষদের সামনে রাত সাড়ে ৯ টায় পৌছলে ভ্যানের সাথে ধাক্কা লেগে মহাসড়কের ছিটকে পড়ে যায়। এ সময় অজ্ঞাত যাত্রীবাহি একটি কোচ তাকে চাকায় পিষ্ট করে চলে গেলে ঘটনাস্থলেই দিলীপের মৃত্যু হয়।
খবর পেয়ে সেখানে পৌছে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team