1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিশু-কিশোরদের পরীক্ষামূলক টিকা প্রয়োগ শুরু হচ্ছে - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিশু-কিশোরদের পরীক্ষামূলক টিকা প্রয়োগ শুরু হচ্ছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
পার্থ ও পমপা তাদের বিয়ের আনুষ্ঠানিক একটি ভিডিও ফুটেজ প্রতিবেদকের কাছে এসেছে।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের পরীক্ষামূলক করোনা টিকা প্রয়োগ শুরু হচ্ছে। টেস্ট রান হিসেবে মানিকগঞ্জের দুটি স্কুল থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে ।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ভার্চুয়াল লাইভে এসে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, এবারের টেস্ট রানের জায়গাটা বেছে নেওয়া হয়েছে মানিকগঞ্জকে। এটি আমাদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এলাকা। সেখান থেকে আমরা এটা শুরু করছি। টেকনিক্যাল কিছু কারণেই মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা এই কার্যক্রম শুরু করব।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে দুটি সরকারি স্কুলে ১২ থেকে ১৭ বছর পর্যন্ত ছেলেমেয়েদের বেছে নিয়েছি। তাদেরকে ফাইজারের টিকা দেবো। এরপর আমরা ১০ থেকে ১৪ দিন শিশুদের পর্যবেক্ষণ করব, তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কি-না। পরবর্তীতে ঢাকায় আমরা বড় আকারে এই কার্যক্রম শুরু করতে পারব।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team