1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিবগঞ্জে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে টাপেন্টাডলযুক্ত (ট্যাপাল) ১০৫টি ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়।

রোববার (৬ জুলাই) সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মাচইল গ্রামে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নিশ্চিন্তপুর এলাকার মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ সাজু মণ্ডল (৩৩) এবং একই এলাকার মোঃ উমর ফকিরের মেয়ে মোছা. রহিমা বেগম (২৯)।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানের সময় মোঃ সাজু মণ্ডলের পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচড় থেকে একটি সাদা পলিথিনে রাখা টাপেন্টাডলযুক্ত ট্যাপাল ব্র্যান্ডের ২৫টি ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে মোছা. রহিমা বেগমের পরিহিত সালওয়ারের ডান পকেট থেকে আরেকটি পলিথিনে থাকা একই ধরনের ৮০টি ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের মোট সংখ্যা ১০৫টি।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্যের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনসচেতনতার পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।”

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team