1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
লালপুরে বিশেষ অভিযানে আটক ৬ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

লালপুরে বিশেষ অভিযানে আটক ৬

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৪ জনসহ মোট ৬ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। আটক মাদকসেবীদের মধ্যে ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৩ মে) লালপুর থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোপালপুর পৌরসভার মধুবাড়ি মহল্লার আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলাম (৩৫), সানাউল্লাহর ছেলে মামুন (২৭), মসলেম উদ্দিনের ছেলে জয় ইসলাম (২৫) এবং জমেসদ আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৮)। থানা সূত্রে জানা যায়, মাদক নির্মূলের লক্ষ্যে লালপুর থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদের আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়। এদিকে একই দিনে পরিচালিত আরেকটি মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলার তিলকপুর থেকে কাজীপাড়া গামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কাজীপাড়া এলাকার রুবেলের ছেলে মোঃ শাওন আলী (২১) ও মোঃ বোরহান উদ্দিন (৪৫)।

পুলিশ জানায়, লালপুর থানার এসআই মোঃ আল মাসুম, এএসআই মোঃ আব্দুল মজিদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে পুলিশ জানতে পারে, আটক বোরহান উদ্দিনের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team