1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুতায়িত হয়ে রাশিয়ান নাগরিকের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুতায়িত হয়ে রাশিয়ান নাগরিকের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীণসিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত রাশিয়ানের নাম জেলেস্কি ভাটজিম (৩৪)। তিনি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ট্রেট রোশিম নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন।

প্রকল্পের গ্রীণসিটির ৩ নং ভবনের ১৪ তলায় এই রাশিয়ান নাগরিক বসবাস করতেন। শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে প্রতিবেশীদের কেউ ফলস ছাদের ভেতরে মাথা ঢোকানো নিথর অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে দশটার দিকে মরদেহ উদ্ধার করে।

জানা যায়, ফ্লাটের ডাইনিং এর কমন স্পেসের সাথেই বাথরূম। বাথরূমের ফলস ছাদে রাখা গিজার হতে ডাইনিং এর মেঝেতে পানি পড়ছিল। পানি পড়া বন্ধের জন্য নিজেই ফলস ছাদে মাথা ঢুকিয়ে গিজারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৈদ্যুতিক শট সার্কিট থেকে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর ২৪ঘণ্টা/ জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team