1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রামেক হাসপাতালে দুই রোগীর স্বজনদের মধ্যে মারামারি, আটক ৫ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

রামেক হাসপাতালে দুই রোগীর স্বজনদের মধ্যে মারামারি, আটক ৫

  • প্রকাশের সময় : বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগীর স্বজনদের মধ্যে মারামারির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার আগ মুহুর্তে তাদের রামেক হাসপাতালের ৮নং ওয়ার্ড থেকে আটক করা হয়। আটককৃতদের নাম জানা যায়নি।রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম জানান, গত দুই দিন আগে নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল কলোনি এলাকায় দুই পক্ষ মারামারি করে সুজন নামের একজন হাসপাতালের ৫ নং ওয়ার্ডে ও ৮ নং ওয়ার্ডে আবু সাইদ নামের একজন ভর্তি হয়।

এদিকে, বুধবার বিকেল ৫টার দিকে আবু সাইদকে তার ছেলেরা দেখতে আসে। এ খবর পেয়ে সুজনের লোকজন ৮নং ওয়ার্ডে গিয়ে তাদের উপর চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে কর্তব্যরত নার্সরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তাদের আটক করে। পরে তাদের রাজপাড়া থানায় পাঠানো হয়। এ বিষয়ে কথা বলতে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team