1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাত পোহালেই পবা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ, ৭৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

রাত পোহালেই পবা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ, ৭৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
রাত পোহালেই রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজশাহী মেট্রোপলিটন এলাকার আওতাধীন ১০ টি থানাধীন ৭৯ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে রাজশাহী মহানগরীর এলাকায় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র সমূহে এবং মহানগরীর আইন শৃংখলা রক্ষার্থে পুরা পোষাকে ও সাদা পোষাকে পুলিশি ব্যবস্থা গৃহীত হয়েছে। এই সাধারন নির্বাচনে মোট ৭৯ ভোটকেন্দ্রের মধ্যে ১১ টি সাধারন এবং ৬৮ টি গুরুত্বপূর্ন ভোটকেন্দ্র রয়েছে। মোট পুরুষ

ভোটার রয়েছে ১,১৪,৪৫৬ জন এবং মহিলা ভোটার রয়েছে ১,১৩,৬৭১ জন। মোট ভোটার ২,২৮,১২৭ জন। এই ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে অদ্য ইং-১৭/০৬/২০১৯ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্যারেড মাঠে এক ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরএমপির অতিরিক্ত কমিশান সুজায়েত ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব তানভীন হায়দার চৌধুরী সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার বৃন্দ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই ব্রিফিং অনুষ্ঠানে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যগনের

উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। নির্বাচন পূর্ববর্র্তী এবং নির্বাচন পরবর্তী সময়ে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা বলা হয়। এই নির্বাচন অনুষ্ঠানে প্রতিটি সাধারন ও গুরুত্বপূর্ন ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ ফোর্স অফিসার নিয়োজিত করা হয়েছে এবং প্রতি ৩/৪ টি কেন্দ্রের জন্য ১ টি করে মোবাইল পার্টি ও ০১ টি করে স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। এছাড়াও বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য রায়টগিয়ার সহ স্পেশাল রিজার্ভ , ওয়াটার ক্যানন ও এপিসি প্রস্তুত রাখা হবে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team