1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

রাজশাহী সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নাগরিক সেবার মানোন্নয়ন, আয়-ব্যয়ের বাস্তবসম্মত সমন্বয় এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্য সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় রাজশাহী সিটি করপোরেশনের অ্যানেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য বজায় রেখে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে নগর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে।

প্রশাসক জানান, ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। পরবর্তীতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও আর্থিক সমন্বয়ের কারণে সংশোধিত বাজেটের আকার বেড়ে দাঁড়িয়েছে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সা।

তিনি আরও জানান, আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট নির্ধারণ করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার পরিধি আরও সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং নগরবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাজেট বাস্তবায়ন করা হবে। পাশাপাশি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী নগরী গড়ে তুলতে জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team