1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহী রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক একেএম হাফিজ আক্তার। সভার শুরুতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিল এবং সাফল্যের সাথে গুরুত্বপূর্ণ মামলা তদন্তকারী ৫ জন অফিসারকে

সাফল্যের স্বীকৃতিস্বরূপ “সনদপত্র”প্রদান করা হয়। সভাপতি মাদকবিরোধী চলমান বিশেষ অভিযান জোরদার করণে থানার অফিসার-ইন-চার্জ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সার্বিকভাবে তদারকির জন্য পুলিশ সুপারগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে জনসাধারণকে প্রত্যাশিত সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহীসহ রেঞ্জাধীন জেলা/ইউনিটসমূহের পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team