1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। অপরাধ সভায় করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার মাদক দমনে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করার জন্য থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশনা প্রদান করেন। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে

এবং সাধারণ জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জগণকে পুলিশ সুপার নির্দেশ দেন। আসন্ন পবিত্র ঈদ -উল – আযহাকে সামনে রেখে কোরবানি পশুর হাটে নিরাপত্তা প্রদান, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা ইত্যাদি বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দেয়া হয়। এছাড়া সম্মুখসসারির যোদ্ধা হিসেবে গত ১/৭/২০২০ ইং তারিখ জীবন উৎসর্গকারী রাজশাহী জেলা পুলিশের কোর্ট শাখার এএসআই আবুল আলাম আজাদের স্মরণে এক মিনিট নীরবতা ও বিশেষ মোনাজাত করা হয়।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team