1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী অভিমূখে জাতীয় ঐক্যফ্রন্টের রোড মার্চ কর্মসুচী স্থগিত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

রাজশাহী অভিমূখে জাতীয় ঐক্যফ্রন্টের রোড মার্চ কর্মসুচী স্থগিত

  • প্রকাশের সময় : বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

খবর ২৪ ঘন্টা ডেস্ক:

ঢাকা থেকে রাজশাহী অভিমুখে ঘোষিত বৃহস্পতিবারের (৮ নভেম্বর) রোড মার্চ কর্মসূচি বাতিল করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে আগের ঘোষণা অনুযায়ী শুক্রবার (৯ নভেম্বর) রাজশাহীতে জনসভা করবে গণফোরাম-বিএনপিসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত এ জোট।

বুধবার (৭ নভেম্বর ) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দুপুরে গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে সংলাপের পরে বিকেলে বেইলি রোডে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের বাসভবনে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছিলেন, আমরা বৃহস্পতিবার রোড মার্চ করে রাজশাহী যাবো। শুক্রবার সেখানে জনসভা করবো।

তবে এ কথা বলার ঘণ্টাকয়েক পরেই রোড মার্চ কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত জানালেন ফখরুল।

খবর ২৪ ঘন্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team