1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

রাজশাহীতে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী নাটোর জেলা সদরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃত আবু বক্করের ছেলে আকবর খন্দকার (৭০) ও চারঘাট উপজেলার চামটা গ্রামের তাজুলের ছেলে মেহেদী হাসান বাবু (৩৮)। শনিবার দুপুর ২টার দিকে চারঘাটের ফতেপুর চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা

হয়। র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শনিবার দুপুরে চারঘাট থানাধীন ফতেপুর চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান বাবু ও আকবর খন্দকারকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team