1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ঝড়-বৃষ্টি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

রাজশাহীতে ঝড়-বৃষ্টি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের এলাকায় ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা থেকে এ ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড় শুরু হওয়ার সাথে সাথেই নগরজুড়ে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।প্রচণ্ড বেগে বাতাস বয়ে যায়। বৃষ্টি শুরু হলে পথচারীরা রাস্তায় অাঁটকা পড়ে।

শনিবার বিকেল 5টার দিক থেকেই রাজশাহীর আকাশে কালো মেঘ জমতে শুরু করে। এরপর আস্তে আস্তে আরো কালো মেঘে ঢেকে যায় রাজশাহীর আকাশ। পৌনে 7টার দিকে বাতাস শুরু হয়। বাতাস শুরু হলে সন্ধ্যা 7টার দিকে একযোগে নগরজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হলে নগরী কালো অন্ধকারে ঢেকে যায়।

প্রায় পৌণে 8টা পর্যন্ত ঝড়-বৃষ্টি হয়।এর পরপরই বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। খুব বেশি বৃষ্টিপাত হয়নি। তবে বৃষ্টি ও বাতাসের কারণে আবহাওয়া ঠাণ্ডা হয়ে গেছে।

২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team