1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে র‌্যাবের অভিযানে সিগারেট উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

রাজশাহীতে র‌্যাবের অভিযানে সিগারেট উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র‌্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে রাজশাহী মহানগরী ও জেলার দুটি স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মোট ৫৬ হাজার ৯০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব-৫ এর সদর কোম্পানির একটি অপারেশন দল প্রথমে রাত ৭টা ৫০ মিনিটে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া মোড়ে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় LUCKY STRIKE ব্র্যান্ডের ১ হাজার প্যাকেট (২০ হাজার শলাকা) এবং ঝঞঅজ ব্র্যান্ডের ২ হাজার ৭০০ প্যাকেট (২৭ হাজার শলাকা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের মোট পরিমাণ ছিল ৩ হাজার ৭০০ প্যাকেট বা ৪৭ হাজার শলাকা।

পরে একই রাতে রাত ৯টা ২০ মিনিটে রাজশাহীর পুঠিয়া থানার বানেশ্বর বাজার এলাকায় এসএ পরিবহন প্রা. লি. এর সামনে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় STAR ব্র্যান্ডের ৯৯০ প্যাকেট (৯ হাজার ৯০০ শলাকা) সিগারেট উদ্ধার করা হয়।

দুই অভিযানে উদ্ধারকৃত সিগারেটের মোট পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৬৯০ প্যাকেট বা ৫৬ হাজার ৯০০ শলাকা।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত সিগারেট জিডিমূলে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এবং রাজশাহী জেলার পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

খবর২৪ঘন্টা/মইসে

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team