1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে রিক্সাওয়ালার থেকে টাকা ছিনতাইকালে ছিনতাইকারী আটক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

রাজশাহীতে রিক্সাওয়ালার থেকে টাকা ছিনতাইকালে ছিনতাইকারী আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে রিক্সাওয়ালাকে ছুরি ধরে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে রাসেল নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক ছিনতাইকারী নগরীর নাজমা বেগমের ছেলে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাদিরগঞ্জ গোরস্থান রাস্তা দিয়ে এক রিক্সা চালক যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারী রাসেল তাকে ছুরি দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটকে রেখে পুলিশকে খবর

দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এখনো তাকে থানায় নিয়ে আসা হয়নি। ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসতে টিম গেছে। ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team