1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে মুক্তিযুদ্ধের গল্প শোন শীর্ষক অনুষ্ঠান - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের গল্প শোন শীর্ষক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে “মুক্তিযুদ্ধের গল্প শোনো” শীর্ষক অনুষ্ঠান হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে। আরএমপি’র ডিসি (সিটিএসবি) আবু আহাম্মদ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এডিসি (সদর) শিরিন আক্তার জাহান।

আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাকিম আতাউর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান, প্রধান শিক্ষকসহ সাড়েতিনশতাধিক ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাগণ তাদের মুক্তিযুদ্ধকালীন সময়ের অভিজ্ঞতাকে ছাত্রদের মধ্যে তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও সমাজের কাজ করার পরামর্শ দেন। মুক্তিযুদ্ধের উপর নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি, গান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team