1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে মদপানে কলেজছাত্রের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

রাজশাহীতে মদপানে কলেজছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত জাহিদ হাসান অলি (২০) রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, তিনি নগরের বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকায় ভাড়া বাসায় বন্ধুদের সঙ্গে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুরে। অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর বুধবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মদ্যপান করতেন না জাহিদ। দুই দিন আগে বন্ধুদের সঙ্গে শখের বসে মদ পান করার পর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তবে বিষয়টি পরিবার জানতে পারে—এমন আশঙ্কায় শুরুতে হাসপাতালে নেওয়া হয়নি।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে বুধবার ভোরে তাকে দ্রুত রামেক হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকদের কাছে মদপানের বিষয়টি জানানো হলে চিকিৎসা শুরু করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকদের দেওয়া মৃত্যুসনদে অ্যালকোহলজনিত বিষক্রিয়াকেই মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণ করেছেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team