1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ধষর্ণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

রাজশাহীতে ধষর্ণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে গির্জায় আদিবাসী এক তরুণী ধর্ষণ মামলায় ন্যায়বিচার নিশ্চিত এবং চারঘাটে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটি।

কর্মসূচিতে বিভিন্ন আদিবাসী সংগঠন, সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি ছোটন সরদার, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি যাদু কুমার দাস, আদিবাসী সমাজকর্মী মেরিনা হাঁসদা, প্রমিলা কিন্তু, চারঘাটে ধর্ষণের শিকার সাত বছর বয়সী শিশুর মা রানী দাস, ঋতুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তানোরের ভুক্তভোগী আদিবাসী তরুণী ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর নিখোঁজ হন। পরদিন ২৭ সেপ্টেম্বর এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং ২৯ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১২ জুলাই রাজশাহীর আদালত মামলার অভিযুক্ত যাজক প্রদীর গ্রেগরীকে খালাস দেন। এ রায়ে তারা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ছয় বছর ধরে বিচারপ্রক্রিয়া চলার পরও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। তারা মামলার রায় পুনর্বিবেচনা করে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে প্রকৃত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে চারঘাটে সাত বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। ধর্ষণসহ সকল যৌন সহিংসতার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান তারা।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team