1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ট্রাক চাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

রাজশাহীতে ট্রাক চাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর দামকুড়া এলাকায় ট্রাক চাপায় সাইফুল ইসলাম রনি নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই ছাত্র আরএমপির দামকুড়া থানা এলাকার আলিমগঞ্জ এলাকার রেজাউলের ছেলে। রোববার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার রাতে কলেজ ছাত্র রনি দামকুড়ায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অপর পাশ থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় রনি রাস্তায় ছিটকে পড়লে ওই রাস্তা দিয়ে যাওয়া একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দামকুড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে দামকুড়া থানার এসআই সবুর বলেন, কলেজ ছাত্র রনির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। দুর্ঘটনায় ওই ছাত্র মারা গেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team