1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে টেন্ডার নিয়ে আ’লীগের ‍দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

রাজশাহীতে টেন্ডার নিয়ে আ’লীগের ‍দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯



নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী রেল ভবনে টেন্ডার ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল এলাকার মৃত আবুল কালামের ছেলে আ’লীগ নেতা রাজা মিয়া (৪২) ও তার ভাই রাসেল মিয়া (২৬) এবং একই এলাকার রবিউলের ছেলে মনা (২৬)।

জানা গেছে, বুধবার রেল ভবনে টেন্ডার ছিল। আ’লীগ নেতা সুজনের সাথে রাজা গ্রুপের টেন্ডার ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জের ধরে বুধবার দুপুরে সুজন গ্রুপের লোকজন রাজাকে ছুরিকাঘাত করে। রাজা তলপেটে ছুরিকাঘাতে আহত ও মারধরে অন্য দুইজনও আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রাজশাহী রেলওয়ে জিআরপি থানার ওসি সাইদ ইকবাল বলেন, টেন্ডার নিয়ে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team