1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সমবায় কর্মকর্তা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

রাজশাহীতে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সমবায় কর্মকর্তা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথ দাস ঘুষের টাকাসহ দুদকের হাতে হাতেনাতে আটক হয়েছেন। মঙ্গলবার দুপুরে তার অফিস থেকে তাকে আটক করে দুদকের একটি দল। সমবায় সমিতি নিবন্ধনের জন্য টাকা নেওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথ দাসকে হাতেনাতে ধরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে আট সদস্যের একটি দল মঙ্গলবার দুপুরে ওই কর্মকর্তাকে তার কার্যালয় থেকে আটক করে।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ঘুষের আট হাজার টাকা নেওয়ার সময় নৃপেন্দ্রকে গ্রেপ্তার করা হয়।দুদকের এক র্কমকর্তা জানান, সরমংলা একতা মৎস্য চাষী সমবায় সমিতির নিবন্ধনের জন্য গত ১৩ মার্চ আব্দুল বাতেন নামের স্থানীয় এক ব্যক্তি আবেদন করেন। ওই সমিতির নিবন্ধনের জন্য বাতেনের কাছে নৃপেন্দ্র নাথ ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। নিরূপায় হয়ে আব্দুল বাতেন টাকা দিতে রাজি হন এবং

প্রথম দফায় সাত হাজার টাকাও নেন নৃপেন্দ্র।এরপর আব্দুল বাতেন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ করলে দুদক ওই সমবায় কর্মকর্তাকে গ্রেপ্তারে প্রস্তুতি নেয়। মঙ্গলবার নিজ কার্যালয়ে ঘুষের বাকি আট হাজার টাকা নেওয়ার সময় নৃপেন্দ্র নাথ দাসকে আটক করে দুদকের দল।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team