1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজধানীতে ৯০টি পেট্রলবোমাসহ আটক ৩ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

রাজধানীতে ৯০টি পেট্রলবোমাসহ আটক ৩

  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে ৯০টি পেট্রলবোমাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- তরিকুল (৪০), নিয়ম কুমার (৩৮) ও মহিদুল (৩৬)।

শনিবার দিনগত রাতে কাফরুলের ইব্রাহীমপুরের স্বাধীনতা চত্বর এলাকায় অভিযান চালি য়ে কাফরুল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ। জানানো হয়, গ্রেফতারদের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজই (রোববার) তাদের আদালতে তোলা হবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর মিরপুর এলাকা থেকে ১৮২টি পেট্রলবোমাসহ আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team