1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
যে যত ট্রলই করেন না কেন, দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না: শিক্ষামন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

যে যত ট্রলই করেন না কেন, দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না: শিক্ষামন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমাকে নিয়ে যারা ট্রল করলো, তারা কেউ পরীক্ষার্থী না। সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ভিকারুননিসার মতো প্রতিষ্ঠানের কাউকে দেখিনি আন্দোলন করতে। এইভাবে আন্দোলন করে মিসগাইডেড করে কী একটা হ্যাভক (বিশৃঙ্খল পরিস্থিতি) সৃষ্টি করা হলো। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা এসেছি, এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রলই করেন না কেন, যে যত অপবাদই দেন না কেন, সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না। শিক্ষা ভাবনাকে বাদ দিয়ে যারা উচ্ছৃঙ্খল কথা বলে সমাজকে উসকানি দিতে চায়, এই তরুণ প্রজন্ম তাদের ব্যর্থ করে দেবে।’

শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সবাই বলেছিলেন পরীক্ষা নেওয়া যাবে—উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘সিটি কলেজের এক মেয়ে আমাকে প্রশ্ন করে বলে, “স্যার বৃষ্টির মধ্যে পরীক্ষা দিলেন?” আমি বললাম, “হ্যাঁ, আমি জানি, বৃষ্টি হয়েছে। সেটা নিয়ে আমি চিন্তিত।” সেই সঙ্গে আমি এটাও বললাম, “আমার মেয়ে তানজিদা। ওর মাথায় বৃষ্টির পানি পড়লে জ্বর আসে, ফার্মের মুরগির মতো। তোমাদেরও জ্বর আসে কিনা? সেজন্য আমি খুব উদ্বিগ্ন। কিন্তু কী করা যাবে? আমাদের তো সবার সঙ্গে কথা বলে পরীক্ষা নিতে হয়।” কিন্তু শিক্ষার্থীরা এ কথার একটা ন্যারেটিভ দাঁড় করালো। তারা এই ন্যারেটিভকে নেগেটিভে নিয়ে গেলো। এভাবে জাতি যদি অর্ধকানা হয়ে যায়, তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।’

লেখাপড়া করতেই হবে এবং তার মানোন্নয়নও করতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম। আজ তারই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের অধীনে আমি দায়িত্ব পালন করছি। কী করে ভাবতে পারেন, অন্যায়কে প্রশ্রয় দিতে আমাকে নির্দেশ দেওয়া হবে? নিশ্চয়ই না। আপনারা আপনাদের দায়িত্বে অটল থাকুন।’

সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাছানাত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান মামুন আহমেদ, ইউজিসির সদস্য আবদুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক খান মঈনুদ্দিন আল মাহমুদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফরিদুল ইসলাম প্রমুখ।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team