1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মুরগির ঘরে মিললো পিস্তল ও গুলি, গ্রেপ্তার ২ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

মুরগির ঘরে মিললো পিস্তল ও গুলি, গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

বাগেরহাটে তিনটি পিস্তলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক তার কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- বাগেরহাট শহরের দক্ষিণ সরুই এলাকার ভাড়াটিয়া গোলাম মোস্তফার ছেলে মানিক হাওলাদার (৩০) ও একই এলাকার ভাড়াটিয়া মেছের সরদারের ছেলে রুবেল সরদার (৪০)।

পুলিশ সুপার জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের জেলা নির্বাচন অফিসের সামনে থেকে মানিক হাওলাদার ও রুবেল সরদারকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার (২৯ অক্টোবর) সকালে দক্ষিণ সরুই আলিয়া মাদরাসা রোডের এবাদুল হোসেন তালুকদারের ভাড়াটিয়া মৃত সাইদুল কাজীর ছেলে মাহফুজ কাজীর (৩০) বসত-ঘরের পাশে মুরগির ঘরের ভেতর থেকে ৩টি সচল পুরাতন পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ১টি লোহার রড উদ্ধার করা হয়।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামি ও তাদের মূলহোতাদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team