1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মান্দায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

মান্দায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় পানিতে ডুবে রাফিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া ওই গ্রামের আব্দুল বারিকের কন্যা।

নিহত শিশুর পারিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার পানি থেকে রাফিয়াকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team