1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদারীপুরে ট্রাক খাদে পড়ে নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

মাদারীপুরে ট্রাক খাদে পড়ে নিহত ১

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার থানার কর্ণপাড়া ব্রিজের কাছে সারবোঝাই একটি ট্রাক খাদে পড়ে জিহাদ মুন্সী (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারি) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জিহাদ মুন্সী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার নান্নু মুন্সীর ছেলে।

পুলিশ জানায়, রোববার রাতে সার বহনকারী একটি ট্রাক বরিশাল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার থানার কর্ণপাড়া ব্রিজের কাছে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এসময় ট্রাক চালকের সহকারী বের হয়ে আসতে পারলেও চালক বের হতে পারেন নি।

মাদারীপুর পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালিয়ে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে চালকের মরদেহ উদ্ধার করে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, রোববার রাতে গভীর রাতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিযুক্ত গভীর খাদে পরে তলিয়ে যায়। সোমবার সকালে ট্রাক ও চালকের মরদেহ উদ্ধার করা হয়।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team