1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদরে অবৈধ মাদকদ্রব্য সেবনের দায়ে এক যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে বগুড়া সদর উপজেলার চক ফরিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি কলোনী চক ফরিদ এলাকার বজলুর রহমানের ছেলে ইমরান প্রামানিক (২২)। এ সময় তার কাছ থেকে একটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াজেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে আটক করে।

ভ্রাম্যমাণ আদালত আসামিকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াজেদ বলেন, “মাদক সেবন ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অন্যদিকে, ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে ডিএনসি। যারা মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team