1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
“মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজকে ধ্বংস করে”: শাহানাজ পারভীন - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

“মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজকে ধ্বংস করে”: শাহানাজ পারভীন

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার মাদকবিরোধী বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

রবিবার (১৭ মে) সোনাতলা উপজেলার দক্ষিণ চকপাড়া এলাকায় অভিযানের পর স্থানীয় জনসাধারণের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন এবং ডিএনসির সদস্যরা।

এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বর্তমানে তরুণ সমাজকে লক্ষ্য করে নানা কৌশলে মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে, কিন্তু সমাজের প্রতিটি মানুষ যদি মাদকবিরোধী অবস্থান গ্রহণ না করে, তাহলে এই সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।”

জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক সমাজের নীরব ঘাতক। এটি যুবসমাজকে ধ্বংস করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। ডিএনসি শুধু অভিযান পরিচালনাই করছে না, একইসঙ্গে জনগণের মাঝে সচেতনতা তৈরিতেও কাজ করে যাচ্ছে। কারণ সচেতনতা ছাড়া মাদকের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সফলতা অর্জন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। ডিএনসি বগুড়া জেলার প্রতিটি উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবারকে আরও দায়িত্বশীল হতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের সতর্ক নজর রাখতে হবে।”

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ডিএনসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে স্থানীয় জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team