1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মাদক বিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে সাঁথিয়া থানা পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে সাঁথিয়া থানা পুলিশ উপজেলার নাগডেমরা ইউনিয়নের সেলন্দা গোরস্থান পাড়ায় অভিযান চালিয়ে জলিল সরকারের ছেলে রাকিব ওরফে ফখরুদ্দিন (২১) কে মাদক বিক্রির অপরাধে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে এক শত পিচ ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে মাদক ব্যবসার অপরাধে উপজেলার গোপিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে লোকমান প্রামানিকের ছেলে শামীম হোসেন (৩৫),আব্দুল বাতেনের ছেলে বাবুল হোসেন (৩৮) এবং বিলমহিষার চর গ্রামের শাহজাহান আলীর ছেলে সোহেল রানা (২৬)কে গ্রেপ্তার করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান,মাদক বিরোধী অভিযান আমরা নিয়মিত পরিচালনা করে আসছি এরই ধারাবাহিকতায় আসামীদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।রোববার পাবনা আদালতে তাদের প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team