1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে একযোগে কাজের অঙ্গীকার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে একযোগে কাজের অঙ্গীকার

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধি-বিধান প্রতিপালন এবং মাদকের অপব্যবহার রোধে বগুড়ায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১১টায় শহরের বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্পৃক্ত হতে হবে। বিশেষ করে ওষুধ ব্যবসায়ী, ফার্মেসি মালিক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের আইন ও বিধি-বিধান মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক নিয়ন্ত্রণ শুধু আইন প্রয়োগকারী সংস্থার একার দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “প্রচলিত আইন যথাযথভাবে অনুসরণ করা হলে মাদকের অপব্যবহার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার পরিদর্শক মো. সামসুল আলম।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, বগুড়া জেলা শাখার সভাপতি এ.কে.এম ফজলুর রহিম (টিপু)। এ সময় সমিতির পরিচালনা বোর্ডের নির্বাহী পরিচালক, সাধারণ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিধি-বিধান প্রতিপালনে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সভায় জানানো হয়, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষকে সম্পৃক্ত করে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team