1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে “চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬”। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় বাংলাদেশশিশু একাডেমি বগুড়ায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের আয়োজনে সহযোগিতায় ছিল বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়া।

আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শিশু একাডেমি প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় অংশগ্রহণকারীদের মাঝে মাদকবিরোধী বিভিন্ন শিক্ষা উপকরণ ও সচেতনতামূলক সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচিত চিত্রকর্ম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রেরণ করা হয়েছে। আগামী ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বগুড়ার জেলা প্রশাসক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। একইসঙ্গে বিভাগীয় পর্যায়ে নির্বাচিতরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

অনুষ্ঠানে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই নতুন প্রজন্মকে শুরু থেকেই মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে আমরা নিয়মিত এমন আয়োজন করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে চলমান অভিযানের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team