1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও চোলাইমদসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (৬ মে) সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আদমদীঘি থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার নূরনগর নোয়াপাড়া এলাকার মো. আহাম্মেদের ছেলে মো. হাসান (২৮), নওগাঁ সদর উপজেলার গাংদিয়ারপাড়া এলাকার মৃত খয়ের আলীর ছেলে মো. আলতাব আলী (৪০) এবং একই উপজেলার নতুন সাহাপুর এলাকার মৃত একরামের ছেলে বিপ্লব (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক তিনজনের মধ্যে একজনকে ৩ দিনের এবং বাকি দুইজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, “জেলায় মাদক নিয়ন্ত্রণে আমাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক সেবন ও বাণিজ্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team