1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (০৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাসের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন— হুকুমপুর এলাকার মোঃ ফুলচানের ছেলে রাশেদ (২০), গাবতলীর সাবেকপাড়া এলাকার মৃত মিনু ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪০) এবং ধুনট উপজেলার নিমগাছী এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে সজীব আহমেদ (২৮)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস বলেন, “মাদক নির্মূলে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তরুণ সমাজকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, “মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও অত্যন্ত জরুরি।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team