1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুর পৌনে তিনটার দিকে কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন কাহালু উপজেলার অবিলম্ব এলাকার মো. সাইফুল প্রামাণিকের ছেলে মো. সাকিম প্রামাণিক (২৮), পাইকড় সাহানাপাড়া এলাকার শামসদ্দীনের ছেলে মো. আব্দুল রহিম রজব (৪৮) এবং কাজীপাড়া এলাকার মোজাহার প্রাংয়ের ছেলে মো. পিনজু (৪০)।

পরে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে দুইজনকে ১৫ দিন করে এবং একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেকের বিরুদ্ধে ৫০ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে জনসচেতনতার পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team