
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ম ও ৮ম শ্রেণি হতে ২০২৫ সালে বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শিল্পী রায়, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, এমপি প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এমপি ফজলে হুদা বাবুল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১৬ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও গাছের চারা তুলে দেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।