
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (৬ মে) বেলা ১১টায় হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম রব্বানী, উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজওয়ানুল হক, মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডাক্তার মো. কামরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. জাহিদ হাসান, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাংবাদিক বরুন মজুমদার প্রমূখ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলামসহ অন্যান্যরা হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় এমপি ফজলে হুদা সকল সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।