1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে পুরস্কার বিতরণ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

মহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বক্তব্য দেন মোঃ ফজলে হুদা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদত হোসেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজুয়ানুল হক এবং মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীতে সেরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এদিকে, অনুষ্ঠানের শেষে উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে বকনা ও ছাগল বিতরণ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে দানাদার পশুখাদ্য বিতরণের উদ্বোধন করা হয়। এর মধ্যে ১৭০টি বকনা পাওয়া পরিবারের মাঝে ৫০ কেজি করে এবং ২০০টি ছাগল পাওয়া পরিবারের মাঝে ২৫ কেজি করে দানাদার খাদ্য বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলার ৬১ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ফজলে হুদা।

অনুষ্ঠানে বিজ্ঞান ও উদ্ভাবনচর্চার প্রসারের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team