1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে দুই মাদকসেবীর চার মাস করাদন্ড - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

মহাদেবপুরে দুই মাদকসেবীর চার মাস করাদন্ড

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মাদক দ্রব্য সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে চার মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। এরা হলেন, উপজেলার চেরাগপুর ইউনিয়নের চেরাগপুর ঋষিপাড়ার মৃত অনিল ঋষির ছেলে শ্রী অচিন্ত ঋষি ও মৃত সরেন ঋষির ছেলে পরেশ ঋষি।

রোববার (৭ জুন) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে জান্নাতুন নাঈম বিনতে আজিজ এ আদেশ দেন।

মহাদেবপুর থানার এসআই শফিউল আলম জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুপুরে তিনি সঙ্গীয় ফোর্সসহ চেরাগপুর ঋষিপাড়ায় অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য সেবন করে এলাকায় বিশৃঙ্খলার সময় অচিন্ত ও পরেশকে আটক করেন। বিকেলে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, তাদেরকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team