1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভোলাহাটে বিএনপির পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ভোলাহাটে বিএনপির পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ইউনিয়ন বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০দফা দাবি বাস্তবায়নে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে পুরাতন বাসস্ট্যান্ডে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি শাখার আহ্বায়ক মোঃ ইয়াজদানী জর্জ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ আব্দুল কাদের।

বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা বিএনপির সদস্য মোঃ এনামুল হক, ভোলাহাট ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোঃ মামুন, মোঃ হাসান আলীসহ অন্যরা। আম ফাউন্ডেশনের মোঃ বাবর আলী বিশ্বাসের নেতৃত্বে উপজেলা বিএনপির আয়োজনে পদযাত্রার আয়োজন করে।
পরে পুলিশি বাধার মুখে নিজস্ব অফিস কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি নেতা মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোঃ ইদ্রিস আলী মাষ্টার, মোঃ মোস্তাকিম, মোঃ আবু মোতাল্লেব, মোঃ বাবুল আক্তারসহ অন্যরা। এছাড়াও উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার চারটি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে এ কর্মসূচি পালন করা হয়।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team