1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভোলাহাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ভোলাহাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

ভোলাহাটের মহানদা নদীত এক অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পাল্লাডাঙ্গা আনদ বাজার সংলগ্ন মহানদা নদী থেকে ৪০/৪৫ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করা হয়।

শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা নদীর পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশ খবর দেয়। পুলিশ সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন (এসআই) মো. মাহবুবুর রহমান।

স্থানীয়রা ধারনা করছেন, লাশটি ভারত থেকে ভেসে আসতে পারে। লাশটি মুসলিম বলে ধারনা করেছেন পুলিশ।

ভোলাহাট থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. সেলিম রেজা চৌধুরী বলেন, লাশটি ভারত থেকে ভেসে এসেছে। ভোলাহাট থানায় হারানো জিডি নেই। তাই প্রাথমিক ধারনা লাশটি ভারতের । ১০/১২ দিন পূর্বে মৃত্যু হয়েছে এমন ধারণা করেন ওসি। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জের মর্গে পাঠানা হবে বলে তিনি জানান।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team