1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভালভার্দের চোখে বার্সার সব খেলোয়াড়ই রোনালদোর চেয়ে ভালো - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ভালভার্দের চোখে বার্সার সব খেলোয়াড়ই রোনালদোর চেয়ে ভালো

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

রয়েল খান স্পোর্টস ডেস্ক: পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেই কথাটা বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, নিজেকে ইতিহাসের সেরা মনে করেন তিনি। যে যুক্তিগুলো দেখিয়ে এ দাবি তাঁর, সেগুলো ফেলার নয়। কিন্তু প্রতিপক্ষ সেটা মানবে কেন? বার্সেলোনার কোচকেই দেখুন, তাঁর স্কোয়াডের সব খেলোয়াড়কে রোনালদোর চেয়ে ভালো মনে করেন আরনেস্তো ভালভার্দে!

গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে ভালভার্দেকে প্রশ্ন করা হয়েছিল রোনালদোকে নিয়ে। তাঁর উত্তর, রোনালদো যদি সেরাই হতেন, তবে বার্সার জার্সিতেই খেলতেন, ‘সবারই ব্যক্তিগত মত আছে। তারা জনসমক্ষে বলতে পারে, কিংবা চাইলে নাও বলতে পারে। তবে আমার মতে সেরা খেলোয়াড়েরা বার্সাতে আছে। সবার আগে থাকবে লিওনেল মেসি, এরপর দলের অন্যরা।’

তবে তাঁর দলের আরেক খেলোয়াড় অতটা রুক্ষ হতে পারেননি। ম্যাচ শেষে কথা বলতে আসা ইভান রাকিটিচ রোনালদোকে দুর্ভাগা বলছেন মেসির যুগে জন্ম নেওয়ায়, ‘সেরার সঙ্গে একই যুগে জন্ম নেওয়াটা ক্রিস্টিয়ানোর দুর্ভাগ্য। ওর প্রতি সম্মান রেখেই বলছি, আমার চোখে লিও অনন্য। সে-ই সেরা। ইতিহাসের সেরা খেলোয়াড়ের বিপক্ষে নিজেকে মাপতে হচ্ছে রোনালদোর।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team