1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা যুবক নিহত - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা যুবক নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন হেলিপ্যাড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও চেক শার্ট।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শরৎনগর থেকে বড়ালব্রীজ স্টেশনের দিকে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন এবং রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম যুগান্তরকে জানান, মৃত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team