1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাড়িতে কোচিং বন্ধ না করলে ব্যবস্থার হুঁশিয়ারি রাজশাহীর ডিসির - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

বাড়িতে কোচিং বন্ধ না করলে ব্যবস্থার হুঁশিয়ারি রাজশাহীর ডিসির

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০
রাজশাহীর নয়া ডিসি মো. হামিদুল হক

নিজস্ব প্রতিবেদক : বাসা বাড়িতে বা বিভিন্ন স্থানে কোচিং চলছে এমন অভিযোগের পর রাজশাহীর ডিসি কোচিং সেন্টার সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোচিং বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আজ সোমবার রাতে তিনি তার ফেসবুক পোস্টে এ কথা জানান। রাজশাহীর ডিসি হামিদুল হক বলেন, জীবন আগে নাকি শিক্ষা আগে? করোনা

পরিস্থিতিতে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রেখেছেন। এরপরও কিছু অতি উৎসাহী অভিভাবক তার সন্তানদের বাসাবাড়িতে কোচিং করাচ্ছেন এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই তিনি সংশ্লিষ্টদের এ কাজ না করতে নির্দেশনা দিয়ে বলেন, যদি তারা এ কাজ বন্ধ না করেন তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার সন্তানকে নিরাপদ রাখুন, নিজে নিরাপদ থাকুন।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team