1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনায় নিহত ১০ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনায় নিহত ১০

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

বরিশালের উজিরপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার দুর্ঘটনায় নিহত বেড়ে দশ জন হয়েছে।

রবিবার (২৯ মে) সকাল ৯টার দিকে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (২৯ মে) ভোর ৫টার দিকে উপজেলার বামরাইলে বরিশাল-ঢাকা মহাসড়কে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই আট জন প্রাণ হারান।
ওসি আলী আর্শাদ জানান, উজিরপুরের বামরাইলের ঢাকা-বরিশাল মহাসড়কের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় প্রথমে শিশু ও নারীসহ আট যাত্রী নিহত হন। পরে আরও দুজন প্রাণ হারান। আহত হয়েছেন অন্তত ১৫-২০ জন।

তিনি বলেন, নিহত ও আহতদের তাৎক্ষণিক নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, বাসটি রাস্তার পাশে গাছের মধ্যে ঢুকে গেছে। এটি উদ্ধার করতে আমাদের দুটি ইউনিট কাজ করছে।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team