1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাল্যবিয়ের আয়োজনে বর-কনের বাবার কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বাল্যবিয়ের আয়োজনে বর-কনের বাবার কারাদণ্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাল্যবিয়ের আয়োজনের দায়ের বর ও কনের বাবাকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ জুন) রাতে শহরের একটি কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ছেলে বাবা সৈয়দপুর উপজেলার হাতিখানা ক্যাম্পের মো. ওয়াজেদ আলী এবং মেয়ের বাবা শহরের সাহেবপাড়া মো. ইরফান হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল  জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার সাহেবপাড়া এলাকার ওয়াজেদ আলী ছেলে মো. ইমরান হোসেনের সঙ্গে শহরের হাতিখানা ক্যাম্পের বাসিন্দা ইরফানের মেয়ে সাবিনার একটি কমিউনিটি সেন্টারে বাল্যবিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে বর কনের বাবা-মাসহ বর ইমরান ও কনে সাবিনাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরের বাবা ওয়াজেদ ও কনে বাবা ইরফান হোসেনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল।

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team