1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাঘায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন যুবক আটক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

বাঘায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন যুবক আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ মে, ২০১৮

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে আড়ানী বাজারে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আড়ানী গোচর এলাকার আব্দুল মান্নান মন্ডলের ছেলে রাসেল ইসলাম (২১) এবং চারঘাট উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত খাদেম প্রামানিকের ছেলে আব্দুল হালিম (২২) কে আটক করা হয়।

অপরদিকে, ওইদিন রাতেই উপ-পরিদর্শক (এসআই) মুঞ্জুরুল আলম আড়ানী এলাকা থেকে ১৪ পিচ ইয়াবাসহ নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোট পাঁকা গ্রামের আব্দুল মান্নান খলিফার ছেলে মানিক উদ্দীন (২৩)আটক করা হয়।
আটককৃত তিন যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team