1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

বাগমারায় শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)র প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেন সমতা নারী কল্যাণ সংস্থা (এসএনকেএস)। সোমবার বেলা ১১ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রাজশাহী। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলিক সাক্ষরতা প্রকল্পের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার ইয়াসমিন ইসলাম, সমতা নারী কল্যাণ সংস্থা (এসএনকেএস) এর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর বাবুল আক্তার, প্রকল্পের শিক্ষক আব্দুল হান্নান, রেবেকা সুলতানা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)র দুটি কেন্দ্রের ৩০ জন নারী এবং ৩০ জন পুরুষের মাঝে সনদপত্র বিতরণের মধ্যে দিয়ে সনদপত্র বিতরণের উদ্বোধন করা হয়। ২০১৮ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ১৬ জুন পর্যন্ত উক্ত প্রকল্পের আওতায় উপজেলার ১৮ হাজার নারী-পুরুষকে সফল ভাবে সাক্ষরতা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team