1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বড়াইগ্রামে মাটির নিচে পুঁতে রাখা ১৪০ বোতল মাদকসহ গ্রেফতার ১ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বড়াইগ্রামে মাটির নিচে পুঁতে রাখা ১৪০ বোতল মাদকসহ গ্রেফতার ১

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মাটির নিচে গর্ত করে পুঁতে রাখা কোডিন ফসফেটযুক্ত ১২০ বোতল এস্কাফ ও ২০ বোতল ফেয়ারডিলসহ ইয়াকুব কবিরাজ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়াকুব কবিরাজ বনপাড়া পৌরসভা এলাকার কালিকাপুর কবিরাজ মোড়ের মৃত মখলেছ কবিরাজের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক রীফা রাওনাক নীতু বিষয়টি নিশ্চিত করেছেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল ইয়াকুব কবিরাজের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় বাড়ির বারান্দায় মাটির নিচে গর্ত করে পুঁতে রাখা অবস্থায় কোডিন ফসফেটযুক্ত ১২০ বোতল এস্কাফ এবং একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা আরও ২০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১৪০ বোতল মাদক পাওয়া যায়। এর মোট পরিমাণ ১৪ লিটার এবং আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদী হয়ে বড়াইগ্রাম থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team