1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মজনু (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী আমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া মজনু বগুড়া জেলার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া গ্রামের মো. বুদা শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে মজনুর কাছ থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে এবং মাদকের বিস্তার রোধে কাউকে ছাড় দেওয়া হবে না।”

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team