1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

বগুড়ায় ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহোদরের নিহত হয়েছেন। সোমবার (০১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে বগুড়া সদরের এরুলিয়া সিল্কিবান্ধা স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাঁশতা মধু পুকুর গ্রামের আফতাব হোসেনের ছেলে মাসুম শেখ (২১) ও তার বড় ভাই আলম শেখ (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই ভাই মোটরসাইকেলযোগে বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশের একটি দল দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেন এবং নিহত পরিবারের সদস্যদের সংবাদ দেন। তবে ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা  বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে। তবে আমরা চেষ্টা করছি ট্রাকটির সন্ধান করার জন্য।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team